বড়লেখায় মোবাইল ফোন আটকের জেরে প্রধান শিক্ষককে ছুরি দিয়ে হত্যার চেষ্টা, কিশোর আটক
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পরীক্ষার হলে প্রবেশকালে মোবাইল ফোন আটকের জের ধরে এক পরীক্ষার্থীর বন্ধু ছুরি দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে মো. হায়দার আহমদ (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত হায়দার জামকান্দি (কুলাউড়া) গ্রামের সামছুল ইসলামের ছেলে।
এই ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক মো. উছমান আলী (৫৮) বুধবার বিকেলে থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গ্রামতলা ছোটলিখা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নবম শ্রেণির কৃষি শিক্ষার ব্যবহারিক পরীক্ষা শুরু হয়। এসময় রাশেদ আহমদ সজিব নামের এক শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে ঢোকার চেষ্টা করে। তখন প্রধান শিক্ষক উছমান আলী ফোনটি জব্দ করে সহকারী প্রধান শিক্ষক অজয় চন্দ্র দাসের কাছে জমা রাখেন। সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে রাশেদের ‘বন্ধু’ পরিচয় দিয়ে মো. হায়দার আহমদ নামে এক কিশোর প্রধান শিক্ষকের অফিস কক্ষের সামনে এসে মোবাইলটি ফেরত দেওয়ার জন্য বলে। প্রধান শিক্ষক ফোনটি ফেরত দিতে অস্বীকৃতি জানালে হায়দার উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে তার কোমরে লুকানো একটি বড় ছুরি বের করে প্রধান শিক্ষক উছমানের বুকে আঘাত করার চেষ্টা করে। শিক্ষক দ্রুত সরে দাঁড়ানোয় আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হয়। এসময় তার চিৎকার শুনে অফিস সহায়ক সুমন আহমদ এগিয়ে গেলে হায়দার ছুরি দিয়ে তাকেও আঘাত করার চেষ্টা হয়। পরে উপস্থিত শিক্ষক ও কর্মচারীরা ধাওয়া করে হায়দারকে আটক করেন। খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত কিশোরকে আটক করে।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বৃহস্পতিবার জানান, ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উছমান আলীকে ছুরি দিয়ে হত্যার চেষ্টার ঘটনায় অভিযুক্ত হায়দার আহমদকে আটক ও ছুরি জব্দ করা হয়েছে। এই ঘটনায় প্রধান শিক্ষক উছমান আলী থানায় মামলা করেছে। আসামিকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার