ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি মৃত্য


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ২:১১

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশি মৃত্যু হয়েছে।
 বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার জগতবের ইউনিয়নের সমসের নগর সীনার ৮৪৬ নং পিলারের কাছে এই ঘটনাটি ঘটে। নিহত সবুজ মিয়া ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সবুজ মিয়া কয়েকজন ব্যক্তি সহ ভোরে ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় সীমান্তে টহলরত বিএসএফের একটি দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। সবুজের সঙ্গীরা নিশ্চিত করেছেন যে, বিএসএফের ছোড়া গুলিতেই ঘটনাস্থলে সবুজ মিয়া মারা যান। সঙ্গীরা পরে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
৬১ বিজিবির অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম মুঠোফোনে জানান, এ ঘটনা প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান গ্রহণ করেছে।  "বিএসএফের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। মরদেহটি ফেরত আনার জন্য আজ (বৃহস্পতিবার) বিকেলে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার সঠিক কারণ উদঘাটন এবং ভবিষ্যতে সীমান্তে এমন হত্যাকাণ্ড এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু