অবশেষে গোল পেলেন মেসি, সিটিকে হারাল পিএসজি
অপেক্ষাটা বাড়ছিল। এর মধ্যে হানা দিচ্ছিল ইনজুরি। কথাও হচ্ছিল বেশ। লিওনেল মেসি (lionel messi) কি পিএসজিতে নিজেকে খুঁজে পাবেন ঠিকমতো? বার্সেলোনার মেসির ফর্মটা কি আদৌ আসবে প্যারিসের ক্লাবটিতে? সব প্রশ্নের জবাব দিলেন আর্জেন্টাইন তারকা।
পিএসজির হয়ে প্রথম গোল পেলেন। সেটাও চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। তাতে জিতল তার দলও। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে সাবেক গুরু ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। দলের হয়ে বাকি গোলটি করেছেন ইদ্রিসা গেই।
২১ বছরের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনা ছেড়েছিলেন মেসি। পিএসজিতে যোগ দেওয়ার পর সিটি ম্যাচের আগে খেলেছিলেন তিন ম্যাচ। গোল করা কিংবা করানো কোনোটিই করতে পারেননি আর্জেন্টাইন তারকা। এরপর ইনজুরিতে ছিটকে গিয়ে খেলতে পারেননি লিগ ওয়ানের দুটি ম্যাচও।
তাতে হতাশা বাড়ছিল রীতিমতো। কিন্তু এমবাপের সঙ্গে দারুণ বোঝাপড়ায় দুর্দান্ত গোল করে সব যেন এক ফুৎকারে দূরে ঠেললেন আর্জেন্টাইন তারকা।
ম্যাচের শুরুর দিকে পিএসজিকে চেপে ধরেছিল সিটি। কিন্তু পাঁচ মিনিট পর গা ঝাড়া দেয় পিএসজি। অষ্টম মিনিটে গোলের দেখাও পেয়ে যায় তারা। ডান দিক থেকে ওঠা আক্রমণে আশরাফ হাকিমির পাস ধরে কাটব্যাক করলেন এমবাপে। ফাঁকায় বলে ঠিকমতো পা লাগাতে পারেননি নেইমার। পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে জোরালা শটে ঠিকানা খুঁজে নিলেন গেই।
২৬তম মিনিটে দুবার ভাগ্য সহায় হয়নি সিটির। কেভিন ডে ব্রুইনের ক্রসে রাহিম স্টার্লিংয় হেড করেন। সেটি লাগে ক্রসবারে। ফিরতি বলে বের্নার্দো সিলভার টোকাও ক্রসবারে লাগে। বিরতির আগে আরও কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি পিএসজি।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় সিটি। কিন্তু গোলের দেখা পায়নি। ৫৪ মিনিটে কেভিন ডি ব্রুইনার সামনে বাধা হয়ে দাঁড়ান পিএসজি গোলরক্ষক ডোনারুম্মা। ৭৪ মিনিটে চলে আসে মাহেন্দ্রক্ষণ। গোল পেয়ে যান মেসি।
ডিফেন্ডার এমেরিক লাপোর্তকে এড়িয়ে ডি-বক্সে এমবাপেকে পাস দেন মেসি। ওই বল আবার ডি বক্সের বাইরে দাঁড়ানো মেসিকে ফিরিয়ে দেন ফরাসির তারকা। দুর্দান্ত শটে পিএসজির হয়ে নিজের অভিষেক গোল করেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১২১ তম গোল।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের শীর্ষে আছে পিএসজি। দিনের আরেক ম্যাচে লাইপজিগকে ২-১ গোলে হারানো ক্লাব ব্রুর্জ সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৩ পয়েন্ট নিয়ে সিটি আছে তিন নম্বরে। লাইপজিগ এখনো কোনো পয়েন্ট পায়নি।
এমএসএম / এমএসএম
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব