ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে কমিউনিটি ব্যাংকের ১৯তম শাখার শুভ উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ৩:১৯

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম অর্থনৈতিক ও বাণিজ্যকেন্দ্র যশোরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি -এর ১৯তম শাখা। বুধবার সকালে যশোর শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা আরএন রোডে নতুন শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন কমিউনিটি ব্যাংকের সম্মানিত পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) জনাব এ কে এম আওলাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত; চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব সামসুল হক সুফিয়ানী; হেড অব সিআরএম জনাব হাসি রানী বেপারী; চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার (সিআইটিও) জনাব মো: তানজীম মোর্শেদ ভূঁইয়া; হেড অব অপারেশন্স জনাব শরফুদ্দিন মোঃ রেদওয়ান পাটওয়ারী; হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন উর রহমান; হেড অব জিএসডি (চলতি দায়িত্ব) জনাব জাহিদ ইবনে আনোয়ার এবং যশোর ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো. রোকনুজ্জামানসহ উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহকেরা।

প্রধান অতিথির বক্তব্যে জনাব এ কে এম আওলাদ হোসেন বলেন, “যশোর বাংলাদেশের প্রাচীনতম ও সমৃদ্ধ জেলা। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মতো এখানকার অর্থনৈতিক সম্ভাবনাও অসীম। বেনাপোল স্থলবন্দর, নওয়াপাড়া শিল্পাঞ্চল, গদখালী ফুলচাষ, উন্নত কৃষি, মাছের হ্যাচারি -সব মিলিয়ে এই অঞ্চল জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কমিউনিটি ব্যাংকের এই নতুন শাখা যশোরের ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করবে।”

বিশেষ অতিথি জনাব আহম্মদ মুঈদ তাঁর বক্তব্যে বলেন, “কমিউনিটি ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যই ছিল জনগণের ব্যাংকিং সেবা সহজ করা। যশোরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।”

ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত বলেন, “যশোর অঞ্চলের কৃষি, এসএমই, আমদানি–রপ্তানি, শিল্পখাত ও সেবা খাতকে কেন্দ্র করে আমরা বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান করব। আমাদের সেভিংস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট, ডিপিএস-এফডিআর, পার্সোনাল-হোম-কার লোন, ট্রেড ফাইন্যান্স, সিএসএমই প্রোডাক্ট এবং ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে চাই।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, যশোরের বিশাল বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে কমিউনিটি ব্যাংক এখানে এসএমই উদ্যোক্তা, কৃষক, ফুলচাষী, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য সহজ, দ্রুত এবং নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ শাখার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। শাখাটি চালু হওয়ায় যশোরবাসীর ব্যাংকিং প্রয়োজন আরও সহজ হবে বলে স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকেরা আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ