বাটন ফোনে স্মার্টফোনের সুবিধা নিয়ে টেলিটকের নতুন ৪জি ক্লাউড VoLTE হ্যান্ডসেট বান্ডল অফার উদ্বোধন
আজ ৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল মাবুদ চৌধুরী উদ্বোধন করলেন “বাটন ফোনে স্মার্টফোনের সুবিধা” — শীর্ষক প্রযুক্তির সমন্বয়ে তৈরি নতুন ৪জি ক্লাউড VoLTE হ্যান্ডসেট বান্ডল অফার। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত ব্যবস্থাপনা পরিচালকসহ টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানলগ্ন থেকেই টেলিটক গ্রাহকদের সাশ্রয়ীমূল্যে পণ্য ও সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় টেলিটক নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে স্মার্টফোনের সুবিধা সম্বলিত ”৪জি ক্লাউড VoLTE হ্যান্ডসেট বান্ডল অফার। উক্ত অফারের আওতায় গ্রাহক মাত্র ৳২৪৯৯/= টাকায় পাচ্ছেন ৪জি ক্লাউড হ্যান্ডসেট। এই সেবার মাধ্যমে গ্রাহক পাচ্ছেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক উপভোগ করার সুবর্ণ সুযোগ। সাথে ট্যাগিং অফার হিসেবে ৭ দিন মেয়াদে ২ জিবি ডাটা একদম ফ্রি। এছাড়াও, মাত্র ৪৯ টাকায় ২৫ মিনিট+১০ এসএমএস ও ২ জিবি এবং ৮৯ টাকায় ৫০ মিনিট+২০ এসএমএস ও ৫ জিবির আকর্ষণীয় ২টি বান্ডল অফার রয়েছে, যার মেয়াদ যথাক্রমে ১৫ দিন ও ৩০ দিন। গ্রাহক USSD কোড ডায়াল করার মাধ্যমে উক্ত বান্ডল অফারসমূহ অদ্য তারিখ থেকে ৬ মাস সময় পর্যন্ত যতখুশি ততবার গ্রহণ করতে পারবেন। প্রাথমিকভাবে, ঢাকার গ্রাহক সেবা কেন্দ্র গুলশান-১, আজিমপুর, মিরপুর-১০, শেরে-বাংলা নগর, উত্তরা পোস্ট অফিস, শ্যামলী এবং ঢাকার বাইরে উত্তর অঞ্চলের রংপুর ও রাজশাহী, চট্টগ্রামের দামপাড়া ও কক্সবাজার গ্রাহক সেবা কেন্দ্র থেকে হ্যান্ডসেটটি ক্রয় করা যাবে।
এমএসএম / এমএসএম
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ