ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

‎মেহেরপুরে অনলাইন উদ্যোক্তাদের নিয়ে এস এস আইটির ৩ দিনব্যাপী ফ্রি ওয়ার্কশপ


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ৪:৪

‎মেহেরপুরে অনলাইন ভিত্তিক ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এস এস আইটি তে তিন দিনব্যাপী ফ্রি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের বড়বাজারে, হুদা প্লাজায় (২য় তলা) এস এস আইটি'র মেহেরপুর শাখায়, এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনারুল ইসলাম, সহকারী প্রকৌশলী, আইটি ট্রেইনিং অ্যান্ড ইনোভেশন সেন্টার (মেহেরপুর প্রকল্প)। তিনি বলেন, “তরুণরা যেন প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে—আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”
‎
‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়, মেহেরপুর। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, “অনলাইন ব্যবসায় টিকে থাকতে হলে প্রযুক্তিগত জ্ঞান, নিরাপত্তা ও নিয়মিত আপডেট থাকা অত্যন্ত জরুরি।”
‎
‎এস এস আইটি-এর সিইও সাফিন সজল, সিএও রুবেল আহমেদ এবং সিওও ইরফানা তাসনুবা অদিতিও বক্তব্য রাখেন। তারা জানান, এই ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা ডিজিটাল মার্কেটিং, অনলাইন স্টোর ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা, কাস্টমার সার্ভিস ও আয়ের আধুনিক কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন। এস এস আইটি চায় মেহেরপুর জেলার উদ্যোগক্তাদের পাশাপাশি তরুনদের নিয়ে আইটি সেক্টরে সামনে এগিয়ে যেতে এবং দক্ষতা বৃদ্ধিকরনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে।
‎
‎তিন দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় জেলার নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। আয়োজকদের মতে, এ ধরণের প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে মেহেরপুরে ডিজিটাল ব্যবসার পরিধি আরও বিস্তৃত হবে।
‎
‎ওয়ার্কশপ টি আগামী শুক্রবার ৫ ডিসেম্বর এবং শনিবার ৬ ডিসেম্বর চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান