ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গোল করতে পেরে আমি খুব খুশি : মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২১ দুপুর ১২:২০

লিওনেল মেসি (lionel messi) কি নিজেকে খুঁজে পাবেন প্যারিস সেইন্ট জার্মেইঁতে? সংশয় ছিল অনেকের। কিন্তু তিনি তো লিওনেল মেসি। কীভাবে ফিরে আসতে হয়, তার চেয়ে ভালো আর কয়জন জানে? পিএসজির হয়ে অভিষেক গোলটি তিনি করেছেন চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। 

ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলকে জয় এনে দিয়েছেন ২-০ গোলে। ম্যাচশেষে উচ্ছ্বাসে ভেসেছেন আর্জেন্টাইন তারকা। বলেছেন একটা নিখুঁত রাত কেটেছে তাদের। সঙ্গে জানিয়েছেন, পিএসজির হয়ে নিজের অভিষেক গোল করতে পেরে আনন্দের কথা।  

তিনি বলেছেন, ‘এটা ভালো একটা প্রতিপক্ষের বিপক্ষে নিখুঁত একটা রাত। ব্রুর্গের বিপক্ষে ড্রয়ের পর এই জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। গোল করতে পেরে আমি খুব খুশি। সম্প্রতি আমি খুব বেশি ম্যাচ খেলিনি। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচই খেলেছিলাম।’ 

আমাদের একসঙ্গে জেগে উঠতে হবে। আমাদের খেলার মান ধরে রাখতে হবে এবং সেটা চালিয়ে যেতে হবে।
লিওনেল মেসি
পিএসজিতে যোগ দেওয়ার পর সিটি ম্যাচের আগে ক্লাবটির হয়ে কেবল তিনটি ম্যাচ খেলেছিলেন মেসি। সেখানেও গোল করা কিংবা করানো কোনোটিই করতে পারেননি তিনি। এরপর ইনজুরিতে খেলতে পারেননি লিগ ওয়ানের দুই ম্যাচ। মেসি বলছেন, ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তিনি।

আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘ধীরে ধীরে আমি দলের সঙ্গে মানিয়ে নিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জিততে থাকা। প্রতিটা ম্যাচেই আমাদের সম্পর্ক আরও ভালো হবে। আমাদের একসঙ্গে জেগে উঠতে হবে। আমাদের খেলার মান ধরে রাখতে হবে এবং সেটা চালিয়ে যেতে হবে।’

দলের উন্নতির পথ যে শেষ হয়ে যায়নি সেটাও মনে করিয়ে দিয়েছেন মেসি, ‘আমরা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছি বড় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে। যারা শেষ মৌসুমেও ফাইনাল খেলেছে। আমাদের এগিয়ে যেতে হবে। ভবিষ্যতের জন্য আরও অনেক কিছুতে উন্নতি করতে হবে।’

এমএসএম / এমএসএম

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!