ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

তারাগঞ্জ উপজেলার নবাগত ইউএনও'র মতবিনিময় সভা অনুষ্ঠিত


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ৪-১২-২০২৫ বিকাল ৫:৩৩

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের বিভিন্ন মহলের  সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মতবিনিময়কালে ইউএনও মোনাববর হোসেন বলেন, “উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রশাসন, গণমাধ্যম ও স্থানীয় সমাজের সমন্বিত প্রচেষ্টায় একটি সেবামুখী ও উন্নয়নমুখী তারাগঞ্জ গড়ে তোলা হবে।”
সভায় বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে স্বচ্ছ প্রশাসন, উন্নয়নচিত্র এগিয়ে নেওয়া ও সাধারণ মানুষের সমস্যার সমাধানে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে ইউএনও আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম