যাত্রীদেরকে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পূর্বে চালক কাউসারের জীবনে বাতি নিভে গেল
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো: কাউসার (২৯) নামে এক হাইস চালকের মৃত্যু।
শুক্রবার ভোরে হাটহাজারী- নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে ফরহাদাবাদ স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক কাউসার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়ণহাট এলাকার মোহাম্মদ জাহাঙ্গীরের পুত্র।
সূত্রে জানা যায়,শুক্রবার ভোরে নারায়ণহাট থেকে বিদেশ গমণকারী যাত্রী নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে হাইস গাড়ীর (চট্টমেট্রো-চ- ১১-৫০৭৯) সংর্ঘষ হয়। এতে হাইস চালকসহ পাঁচ যাত্রী আহত হয়। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চালকের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। পরে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িটি দুইটি আটক করে।
নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শাহেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর পর ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান