ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মেহেরপুরে আশ্রয়ন প্রকল্পের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ৬-১২-২০২৫ দুপুর ১১:৪৯

মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া, আমদহ, শিশু বাগানপাড়া ও বামনপাড়া আশ্রয়ন প্রকল্পের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন।  সকালে এসব আশ্রয়ন প্রকল্পে আশ্রিত পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম। তিনি বলেন,
“শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষের কষ্ট লাঘবে আমরা মাঠে নেমেছি। প্রত্যেকটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দার কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার জন্য প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর আবির আনসারী এবং পিআইও সাইদুর রহমান। তারা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের খোঁজখবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

Aminur / Aminur

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার