নেস্লে বাংলাদেশ আয়োজিত HMO লুমিনারি সামিট-এ দেশ-বিদেশের স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞদের সম্মেলন
নেস্লে বাংলাদেশ সফলভাবে আয়োজন করেছে HMO লুমিনারি সম্মেলন। দুই দিনব্যাপী আয়োজিত এই বৈজ্ঞানিক কর্মশালা উপস্থিত ছিলেন, দেশ বিদেশের স্বনামধন্য গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগন। বর্তমানে মানুষের সুস্থ্যতা, বিশেষ করে শিশুর পুষ্টি বিষয়ে নতুন তথ্য ও সাম্প্রতিক গবেষণা নিয়ে আলোচনা করাই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য।
এই কর্মশালাতে ইন্টারঅ্যাকটিভ গ্রুপ ডিসকাশন, কেস স্টাডি, বিশেষজ্ঞদের মতবিনিময় ও অভিজ্ঞতার আলোকে বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। এসকল পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীরা সহজভাবে জানতে পারেন, হিউম্যান মিল্ক অলিগোস্যাকারাইডস (HMO) সম্পর্কিত সর্বশেষ গবেষনা কী বলছে এবং কীভাবে কাজে লাগানো যেতে পারে।
উক্ত কর্মশালার প্রধান আলোচক হিসেবে ছিলেন, ফিলিপাইনের খ্যাতিমান শিশুবিশেষজ্ঞ ড. র্যান্ডি উর্টুলা। তিনি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, গাটের স্বাস্থ্য এবং সামগ্রিক বেড়ে ওঠায় HMOs-এর গুরুত্ব নিয়ে বিস্তারিত কথা বলেন। তাঁর বক্তব্য অংশগ্রহণকারীদের মধ্যে এ বিষয়ে আরও আগ্রহ তৈরি করে এবং আলোচনা আরও প্রাণবন্ত করে তোলে।
এইচএমও লুমিনারি সামিট বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে, দেশের শিক্ষা ও উদ্ভাবনের মান উন্নত করার জন্য সকলকে প্রতিশ্রুতিবদ্ধ করে। এইচএমও বিষয়ক গবেষণাকে বাস্তবে প্রয়োগ করে, বাংলাদেশের মানুষের উন্নত স্বাস্থ্য নিশ্চিত করার আহ্বানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় । তারিখঃ ২০-২১ জুন, ২০২৫, স্থানঃ সারাহ রেসোর্ট, গাজিপুর
Aminur / Aminur
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ