ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদপুরে বিশেষ দোয়া ও মোনাজাত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১২-২০২৫ বিকাল ৭:৩৩

রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডের বাইতুস সালাম জামে মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা জাহিদ হোসেন মোড়লের পক্ষ থেকে শুক্রবার (৫ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর এ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই শতাধিক এতিম শিশুকে খাবার পরিবেশন করা হয়।

দোয়া মাহফিলে মসজিদের ইমাম মাওলানা আবিদুর রহমান ও মোয়াজ্জেম মোহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এসময় যুবদল নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন  এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ রুম্মান ওয়ালী বিন সাব্বির, প্রফেসর ফরিদ বাবু ও এলাকাবাসী।

উপস্থিত মুসল্লিরা বলেন, “দল-মত নির্বিশেষে সারা দেশের মানুষ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছেন। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছি—তিনি যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

এসময়ে, খতিব মাওলানা আবিদুর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল