ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে ইনার হুইল ক্লাবের মেগা জয়েন্ট প্রজেক্টে উন্নয়ন উপকরণ বিতরণ


শ্রীমঙ্গল প্রতিনিধি photo শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২৫ দুপুর ৪:২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইনার হুইল ক্লাব (IWC)–এর আয়োজনে ‘মেগা জয়েন্ট প্রজেক্ট ২০২৫–২০২৬’ সম্পন্ন হয়েছে। শনিবার সকালে শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষের হাতে কর্মসংস্থানমুখী উপকরণ তুলে দেওয়া হয়েছে। স্থানীয় একটি মাদ্রাসায় ১৬টি মশারি, দুইজন তাঁতিকে ২টি তাঁত মেশিন, একজনকে সবজি বিক্রির জন্য একটি ভ্যানগাড়ি এবং দুইজন চা শ্রমিকের মাঝে ২টি সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনার হুইল ক্লাবের সাধারণ সম্পাদক সামশুন্নাহার খান বৃষ্টি। ডা. পুষ্পিতা খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার এবং রোটারিয়ান সিরাজুল ইসলাম খান। এ ছাড়া ইনার হুইল ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সামশুন্নাহার খান বৃষ্টি বলেন, 'সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আমাদের দেওয়া উপকরণগুলো কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দরিদ্র মানুষের স্বনির্ভরতা ও সামাজিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের ক্ষুদ্র প্রয়াস যদি কারও জীবনে উন্নতির দ্বার উন্মুক্ত করে, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

Aminur / Aminur

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ

মিয়ানমারে পাচারের চেষ্টা, সেন্টমার্টিনে ৩৭.৫ টন সিমেন্টসহ আটক ১২

কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১

কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ!

আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করেছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

কালিয়ায় বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত

জেলা প্রশাসক কি কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত প্রতিনিধি, নাকি জনগণের প্রশাসক?

বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিয়াজুরীতে ধনু নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে দেড় লাখ টাকা জরিমানা

গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ