ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১২-২০২৫ বিকাল ৫:২

প্রবাসী যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর যাত্রাবাড়ি শনিআখরা পাঠেরবাগ দারুন উলুম মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা–কর্মী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা এ কে এম আশিকুর রহমান এবং ছাত্রদল নেতা মোঃ আল আমিন খান। তারা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যাশা। এ জন্য দেশ–বিদেশের নেতাকর্মীরা তাঁর আরোগ্য কামনায় দোয়া অব্যাহত রেখেছেন।
বক্তারা জানান, বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সারাদেশে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা জনগণের মানসিক শক্তি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন— মোঃ মোস্তাফিজুর রহমান, জামাল হোসেন, আব্দুল শেখ, মোস্তাফা কাজী, ইউসুফ শিকদার, নূরনবী খান, ইমাম হোসেন, মজিবুর রহমান, আমিনুল হক আমিন, মনিরুজ্জামান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার পূর্ণ রোগমুক্তি, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, তাঁর শারীরিক সুস্থতা না ফেরার আগ পর্যন্ত এ ধরনের দোয়া মাহফিল ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

Aminur / Aminur

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল