ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ'র কার্যক্রম গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়: যুক্তরাষ্ট্র দূতাবাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১২-২০২৫ দুপুর ৩:৫৯

যুক্তরাষ্ট্র দূতাবাসের Political-Economic Counselor জনাব এরিক গিলান এবং ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ (YVB)-এর চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার-এর মধ্যে সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্ভাব্য যৌথ সহযোগিতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকটি রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু-তে অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের Political Specialist ফিরোজ আহমেদসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সদস্যরাও বৈঠকে অংশ নেন।
বৈঠকে এরিক গিলান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারের নেতৃত্বে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের কার্যক্রমকে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের তরুণ সমাজকে সম্পৃক্ত করার জন্য প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র দূতাবাস ভবিষ্যতে YVB-এর সঙ্গে বিভিন্ন যুবকেন্দ্রিক কর্মসূচি, নেতৃত্ব উন্নয়ন ও নীতি-সংলাপভিত্তিক ইভেন্টে যৌথভাবে কাজ করার সম্ভাবনা দেখছে।
বৈঠকটি উভয় পক্ষের পারস্পরিক সহযোগিতা, উন্নয়নমূলক ধারণা বিনিময় এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে উদ্দীপনামূলক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Aminur / Aminur

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল