ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

গ্যাস সংকটে ভোগান্তি শেখদীতে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১২-২০২৫ দুপুর ৪:৮

দীর্ঘ দিনের গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর শেখদী এলাকার বাসিন্দারা। দিনের পর দিন গ্যাস সরবরাহ না থাকলেও প্রতি মাসেই তিতাসকে বিল পরিশোধ করতে হচ্ছে — এমন অভিযোগ সাধারণ মানুষ ও বাড়িওয়ালাদের। গ্যাস না থাকায় রান্না-বান্না বন্ধ হয়ে যাওয়ায় ভাড়াটিয়া থেকে শুরু করে সব পরিবারই পড়েছেন চরম দুর্ভোগে।
এলাকাবাসী জানান, গ্যাস সরবরাহ না থাকার বিষয়টি একাধিকবার তিতাসের জোনভিত্তিক অফিস এবং প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিক ও লিখিতভাবে জানালেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। বরং দিন দিন সমস্যা আরও ভয়াবহ হয়ে উঠছে।
গ্যাস সংকটের দীর্ঘ ভোগান্তি এবং তিতাসের পক্ষ থেকে সঠিক কোনো আশ্বাস না পেয়ে হতাশ হয়ে অবশেষে আন্দোলনে নামেন স্থানীয়রা। গ্যাস সমস্যার দ্রুত সমাধানের দাবিতে শেখদী এলাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়ারা একত্র হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক—অর্থাৎ শনির আখরা, কাজলা ও যাত্রাবাড়ী সড়ক অবরোধ করেন। হঠাৎ এই অবরোধে পুরো এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়ে।
প্রায় তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচির ফলে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সমাধানের আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারীরা তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
এলাকাবাসী আশাবাদী, এবার হয়তো দীর্ঘদিনের গ্যাস সংকটের বাস্তব সমাধান পাওয়া যাবে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আবারও কঠোর আন্দোলনে নামবেন বলে জানিয়েছে তারা।

Aminur / Aminur

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল