যমুনা ব্যাংক পিএলসি এর “হজ এবং ওমরাহ প্রিপেইড কার্ড” উদ্বোধন
যমুনা ব্যাংক পিএলসি এর ঢাকার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য “হজ অ্যান্ড ওমরাহ প্রিপেইড কার্ড” নামে ২টি পৃথক কার্ড উদ্বোধন করা হয়। কার্ডটির ব্যবহার সহজ, নিরাপদ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হওয়ায় যাত্রীদের ভ্রমণ ব্যয় পরিকল্পনা ও ব্যবস্থাপনায় অধিক সুবিধা প্রদান করবে।
যমুনা ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মো. বেলাল হোসেন কার্ড দুটির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, বিভিন্ন বিভাগের প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা। চেয়ারম্যান বলেন, যমুনা ব্যাংক সর্বদা গ্রাহকদের চাহিদার ভিত্তিতে নতুন সেবা নিয়ে আসছে এবং এই উদ্যোগ ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নেবে। কার্ড প্রাপ্তির ক্ষেত্রে কোনো ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন নেই এবং স্থানীয় ও বিদেশী মুদ্রা উভয় ক্ষেত্রেই লেনদেন সমর্থন করে।
Aminur / Aminur
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ