আত্রাইয়ে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যর একতা, গড়বে আগামীর শুদ্ধতা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির আত্রাই উপজেলা শাখার সভাপতি এ.এফ. এম মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম তার বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুর্নীতি একটি সমাজের উন্নয়নের প্রধান অন্তরায়। এর বিরুদ্ধে শুধু প্রশাসন নয়, সমাজের সর্বস্তরের মানুষকে, বিশেষ করে তারুণ্যকে একতাবদ্ধ হতে হবে। আজকের প্রজন্ম যদি সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে, তবেই একটি শুদ্ধ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব। প্রতিটি নাগরিকের উচিত তাদের নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন সহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সবাই দুর্নীতির ভয়াবহতা তুলে ধরেন এবং এর প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এমএসএম / এমএসএম
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩