ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

বাংলার কিংবদন্তি ফুটবলার ও ক্রীড়া সংগঠকের নাম টুটুল


সাইফুল ইসলাম তানভীর, সিংগাইর  photo সাইফুল ইসলাম তানভীর, সিংগাইর
প্রকাশিত: ৫-৬-২০২১ দুপুর ১২:২১

বাংলাদেশের ফুটবলের সোনালী সময়ের অন‍্যান‍্য তারকাদের মধ‍্যে দেওয়ান শফিউল আরেফিন টুটুল ছিলেন অন‍্যতম একজন কিংবদন্তি ফুটবলার ও ক্রীড়া সংগঠক। ক্রিকেট অঙ্গনেও ছিলেন সমহিমায় উজ্জ্বল। ক্রীড়াঙ্গনের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ক্রীড়া ব‍্যক্তিত্ব টুটুল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল (বাড্ডা) গ্রামের ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত দেওয়ান হেলাল উদ্দিনের পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে টুটুল সর্বকনিষ্ঠ এবং দুই মেয়ের জনক। একাডেমিক শিক্ষায় তিনি বিএ পাস।

টুটুল ১৯৭৫ সালে আবাহনী ক্লাবের হয়ে প্রথম বিভাগ ফুটবল দিয়ে তার ফুটবল ক‍্যারিয়ার শুরু করেন। তিনি দারুণভাবে নজর কেড়েছিলেন রাইটব্যাকে। ১৯৭৬ সালে ঢাকায় আগাখাঁন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মধ্যদিয়ে টুটুলের ফুটবল ক্যারিয়ারের সোনালী অধ‍্যায় শুরু হয়। থাইল্যান্ডের রাজবীথি দলের বিরুদ্ধে আবাহনী রীতিমতো বিধ্বংসী মেজাজে খেলে পথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায়। আর ওই ৩টি গোলেরই জোগানদাতা ছিলেন নবীন রাইটব্যাক টুটুল। তিনি হয়ে গেলেন এ দেশের ফুটবলে আলো ছড়ানো এক উজ্ব্বল নক্ষত্রের নাম।

১৯৭৫-৭৬ মৌসুমে আবাহনীতে যে দলটি ছিল সেটি একটানা আট-দশ বছর খেলেছে। পোশাক পাল্টানোর মতো দল পাল্টানোর মন-মানসিকতা তখনকার খেলোয়াড়দের ছিল না। চুন্নু, অমলেশ, সালাউদ্দিন, বাবুল, টুটুল এবং হেলালসহ ১০-১২ জন টানা ১০-১২ বছর খেলে আবাহনী দলটাকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। দেওয়ান শফিউল আরেফিন টুটুল ১৯৭৫-৮০, ৮৩-৮৬, ৮৮-৯১ আবাহনী ক্লাবের হয়ে বেশ সুনামের সহিত ফুটবল খেলেছেন। ১৯৮৪ এবং ১৯৮৯ সালে আবাহনী ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। ১৯৮৪ তারই নেতৃত্বে আবাহনী ক্লাব ঢাকা লিগ চ‍্যাম্পিয়ন হয়। ১৯৯৪-৯৭ সালে আবাহনী ক্লাবের ম্যানেজার দায়িত্ব পালন করেন তিনি । এছাড়াও খেলোয়াড়ী জীবনে ১৯৭৪ সালে দ্বিতীয় বিভাগে ধানমন্ডি ক্লাবের হয়ে, ১৯৮১-৮২ ব্রাদার্স ক্লাবের এবং ১৯৮৭-তে রহমতগঞ্জ ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন।

১৯৭৮ সালে এশীয় যুব ফুটবলের তিনটি ম্যাচ বাংলাদেশ ফুটবলের জন্য ছিল টার্নিং পয়েন্ট। তৎকালীন কোচ বেকেলহফের কারণেই টুটুল লাইমলাইটে চলে আসেন। তাই কোচ বেকেলহফকে ভুলতে পারেন না টুটুল। তার দেখা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা কোচ ছিলেন বেকেলহফ।

টুটুল বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা রাইটব্যাক অথচ তাকে সবাই চেনেন একজন ক্রিকেট সংগঠক হিসেবে। কলাবাগান ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে, প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার ডিভিশনে ক্রিকেট খেলেছেন তিনি। এরপর দেওয়ান শফিউল আরেফিন টুটুল কলাবাগান ক্লাবের সদস্য, যুগ্ম-সম্পাদক, সহ-সভাপতি এবং সভাপতির দায়িত্বও পালন করেছেন ।

টুটুল ১৯৯৮-২০০১, ২০০২ এবং ২০০৮-২০১২ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, ২০১১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ আয়োজক কমিটির আহ্বায়ক এবং উদ্বোধনী অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব ছিলেন। তিনি এশিয়া কাপ-২০১২ আয়োজক কমিটির সদস্য সচিব ছিলেন। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০১২ সালের টি-২০ ক্রিকেট  বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের হেড অব ডেলিগেশন ছিলেন। তিনি বাংলাদেশ অলিম্পিক অ‍্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া পরিষদের কার্যকরী কমিটির সাবেক সদস্য এবং বাফুফের টেকনিক্যাল ও সিলেকশন কমিটিরও সাবেক সদস্য ছিলেন। তিনি ২০০৯ সালে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। তিনি বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা এবং ফ্রেন্ডস ক্লাব অব লস অ‍্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র) কর্তৃক আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন। এছাড়াও খেলোয়ার ও ক্রীড়া সংগঠক হিসেবে বিভিন্ন সময়ে তিনি অর্জন করেছন বহু মূল‍্যবান পুরস্কার।

তৃণমূল থেকে উঠে আসা টুটুল রাজনৈতিক অঙ্গনেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ১৯৯৪ সালে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ লাভ, এরপর ২০০২-২০১৬ পযর্ন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্বও পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ২০০১ সালে সংসদ সদস্য পদে মানিকগঞ্জ-০৪ (সিংগাইর ও মানিকগঞ্জ সদরের আংশিক) আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। অবশ‍্য ওই নির্বাচনে আওয়ামী লীগের ফল বিপর্যয় ছিল। বতর্মানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির ১নং সদস‍্য এবং বাইমাইল যুগের আলো ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। এখন তিনি রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব‍্যস্ত সময় পার করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে টুটুল বলেন, বরাবরের মতো আমি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আরো বেগবান করতে এবং  সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

এমএসএম / জামান

১৩ জুন শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই

বিশ্বকাপ অভিষেকে নিজেদের প্রমাণ করতে চায় জর্ডান

বিশ্বরেকর্ড গড়ার পথে বিশ্বকাপের আয়োজক মেক্সিকো!

টানা ৯ ম্যাচ জিতে বিশ্বকাপে মাঠে নামছে জার্মানি

ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, নেতৃত্ব হারালেন সূর্যকুমার

ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

এখনও একাকী অনুশীলনে মেসি, পুরোপুরি ফিট হবেন কবে?

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা কবে, থাকছে কি কোনো চমক?

কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা

রোনালদোদের গ্রুপসঙ্গী উজবেকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা