সাউথইস্ট ইউনিভার্সিটিতে ৪র্থ আইইইই কনফারেন্স অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) গত ৪-৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ৪র্থ আইইইই কনফারেন্স অন পাওয়ার, ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস (PEEIACON 2025)-এর আয়োজন করে। আইইইই বাংলাদেশ সেকশন (IEEE Bangladesh Section) এবং আইইইই ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনস সোসাইটি (আইএএস) বাংলাদেশ চ্যাপ্টার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
দুই দিনব্যাপী এই ইভেন্টটি শুরু হয় ৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে এসইইউ-এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে। উদ্বোধনী অধিবেশনের বক্তারা ছিলেন- অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, উপাচার্য, এসইইউ; অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর, এসইইউ; ড. সেলিয়া শাহনাজ, কনফারেন্স চেয়ার এবং অধ্যাপক, ইইই বিভাগ, বুয়েট; ড. শাইখ এ. ফাত্তাহ, টেকনিক্যাল চেয়ার এবং অধ্যাপক, ইইই বিভাগ, বুয়েট; অধ্যাপক ড. এম. ইমামুল হাসান ভূঁইয়া, অর্গানাইজিং চেয়ার এবং অধ্যাপক, ইইই বিভাগ, বুয়েট; অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ, ডিন, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, এসইইউ। এসইইউ-এর ইইই বিভাগের প্রভাষক মিস ফারজানা আলম স্বাগত বক্তব্য প্রদান করেন।
সম্মেলনে গবেষণা পত্র উপস্থাপন, আকর্ষণীয় প্লেনারি এবং আমন্ত্রিত আলোচনা ও ওয়ার্কশপ অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও, এই আয়োজনে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (WIE) ওয়ার্ল্ড সামিট ২০২৫ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের ওপর একটি আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা ধারণা ও সমাধান তুলে ধরেন। অধিকাংশ প্লেনারি বক্তা ইউএসএ, অস্ট্রেলিয়া, ভারত এবং সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যোগদান করেন । PEEIACON 2025-এ ১০০টিরও বেশি গবেষণাপত্র উপস্থাপিত হয়। প্রবেশগম্যতা এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে এটি হাইব্রিড পদ্ধতিতে পরিচালিত হয়েছিল।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান