নাগরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মভঙ্গ দুপুরে জাতীয় পতাকা নামিয়ে স্কুল বন্ধ
টাঙ্গাইল নাগরপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি নিয়ম-নীতিকে অমান্য করে সময়ের আগেই স্কুল বন্ধ করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। সরকারি বিধি অনুযায়ী প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক থাকলেও বুধবার (১০ ডিসেম্বর) ২০২৫ দুপুরেই চারটি বিদ্যালয়ে জাতীয় পতাকা নামিয়ে স্কুল বন্ধ করে চলে যান শিক্ষকরা।
সরেজমিনে দুপুর আড়াইটার পর থেকে বিকেল ৪টার আগে পর্যন্ত উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে পরিদর্শন করে দেখা যায়— বিদ্যালয়গুলোতে তালা ঝুলছে, মাঠ ফাঁকা, শিক্ষক-শিক্ষার্থী কেউই নেই। জাতীয় পতাকাও নামানো হয়েছে নির্ধারিত সময়ের অনেক আগেই।
১. নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় — দুপুর ২টা ২৫ মিনিটে স্কুল বন্ধ ও পতাকা নামানো।
২. গয়হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় — ৩টা ১১ মিনিটে শিক্ষকরা পতাক নামিয়ে স্কুল ত্যাগ।
৩. সল্প আকুটিয়া মধ্যেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় — ৩টা ২৮ মিনিটে পতাকা নামিয়ে স্কুল তালাবদ্ধ।
৪. চৌবাড়িয়া পচাসারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় — ৩টা ৪০ মিনিটেই পতাকা নামিয়ে বিদ্যালয় ছুটি।
উপজেলার শিক্ষাব্যবস্থায় শিক্ষকগণের এই নিয়মভঙ্গ অভিভাবক, স্থানীয় জনগণসহ সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
গয়হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বাতেনকে মুঠোফোনে দুপুরে পতাকা নামানো ও সময়ের আগে স্কুল বন্ধ করার কারণ জানতে চাইলে গণমাধ্যমকর্মীকে তিনি জানান—“আজ চারুকলা পরীক্ষা ছিলো। দুপুরে পরীক্ষা শেষ হয়েছে। কাজ না থাকায় স্কুল বন্ধ করে চলে আসছি।” তার এ বক্তব্যে সরকারি নিয়ম অমান্যের বিষয়টি আরও স্পষ্ট হয়, কারণ বিদ্যালয়ের কার্যক্রম শেষ হলেও জাতীয় পতাকা বিকেল চারটা পর্যন্ত উত্তোলন করতে হয়— যা সরকারি নিয়মে বাধ্যতামূলক।
এ বিষয়ে নাগরপুর উপজেলা শিক্ষা অফিসার জনাব অশোক কুমারকে বিষয়টি জানানো হলে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন—
“অভিযোগের সত্যতা নিশ্চিত করে অভিযুক্ত চারটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শোকজ করা হবে।”তিনি আরও জানান, বিদ্যালয়ের সময়সূচি ও জাতীয় পতাকা উত্তোলন-অবতরণের সরকারি নির্দেশনা কঠোরভাবে পালনের জন্য শিগগিরই সংশ্লিষ্টদের সতর্কবার্তা প্রদান করা হবে।
স্থানীয়দের দাবি নিয়ম মেনে স্কুল চালাতে হবে স্থানীয় অভিভাবকরা জানান, শিক্ষকরা নিয়মিত সময়মতো স্কুলে না থাকলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়। তারা প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি