টাঙ্গাইলে র্যাবের অভিযানে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাসে বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারীপুর গ্রামের মৃত জসিম সিকদারের ছেলে মো. জীবন সিকদার ওরফে সেলিম সিকদার (৩৮) এবং তার স্ত্রী মোছা. সুখ তারা (৩২)। তারা বর্তমানে ঢাকা জেলার ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন বলে জানা যায়।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের (জি, বিএন) নেতৃত্বে র্যাব মহাসড়কের আশেকপুর (নগর জালফৈ) বাইপাসে অভিযান চালায়। অভিযানে স্থানীয় ভাই ভাই হোটেল অ্যান্ড ইত্যাদি স্টোরের সামনে থেকে উল্লিখিত স্বামী-স্ত্রীকে ৭০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে র্যাব জানায়।
র্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানায়, ধৃত আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ৮(গ) ধারায় একটি মামলা রুজু করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’