ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

‎কক্সবাজার থেকে ইয়াবা পাচারকালে আনোয়ারায় ৫৫ লাখ টাকার ইয়াবাসহ আটক-২


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১৩-১২-২০২৫ দুপুর ৩:৩৬

চট্টগ্রামের আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

‎শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বারখাইন তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় চট্টগ্রাম-বাঁশখালী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের কাছ থেকে ১৭ হাজার ছয়শত পিস ইয়াবাসহ আটক করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা।

‎র‌্যাব সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭  কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কয়েকজন মাদক কারবারি বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে তৈলারদ্বীপ ব্রিজ এলাকার বাঁশখালী–চট্টগ্রামগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। চেকপোস্ট চলাকালে একটি ভাড়ায় চালিত নাম্বরবিহীন সিএনজি অটোরিকশা ওই স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই নারী পালানোর চেষ্টা করে।এ সময় র‌্যাব সদস্যরা তাদেরকে আটক করে।

‎আটককৃতরা হলেন,কক্সবাজার জেলার সদর উপজেলার টেকনাইফফা পাহাড়া এলাকার মো. কাশেমের কন্যা ছবুরা খাতুন (৪৮) এবং কক্সবাজার জেলার সদর উপজেলার বৈদ্যঘোনা এলাকার মো. ওমর ফারুকের স্ত্রী রহিমা বেগম (২৮)।

‎পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সুকৌশলে লুকানো ১৭ হাজার ছয়
শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লক্ষ টাকা বলে জানায় র‌্যাব।

‎গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবাসহ তাদেরকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎ বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার