ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদ : পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের


মাধবপুর প্রতিনিধি photo মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২৫ দুপুর ৩:৪৫

হবিগঞ্জের মাধবপুরে কোনো পূর্ব নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকটি পরিবারকে ঘরছাড়া করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। এতে শীতের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন ভুক্তভোগীরা।

জানা যায়, রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ডের শান্তিপাড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় ।

ভুক্তভোগী ফয়জুন্নাহার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করেই এসে ঘর ভেঙে দিয়েছে। আমরা প্রায় ২৫ বছর ধরে নিয়মিত পৌরসভার হোল্ডিং ট্যাক্স দিয়ে আসছি। এখন মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। প্রশাসনের কাছে একটাই দাবি আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।

অন্য ভুক্তভোগী হেলেনা বেগম বলেন,
শীতের মধ্যে শিশুদের নিয়ে রাস্তায় পড়ে আছি। পুনর্বাসনের কোনো উদ্যোগ না নিলে পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে।

এছাড়াও সেলিমা বেগম, পলি আক্তারসহ আরও কয়েকটি পরিবার অভিযোগ করে বলেন, কোনো ধরনের প্রস্তুতির সময় না দিয়েই এক্সেভেটর দিয়ে তাদের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে। মালামাল সরানোর সুযোগও দেওয়া হয়নি। কোনো সরকারি নোটিশ দেখানো হয়নি বলেও দাবি করেন তারা। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা থাকলে আইন অনুযায়ী উচ্ছেদ হতে পারে। তবে কোনো নোটিশ বা সময় না দিয়ে হঠাৎ ঘরবাড়ি ভেঙে দেওয়া মানবিকতার চরম লঙ্ঘন।

এ বিষয়ে সওজ'র স্থানীয় একটি সূত্র জানায়, সরকারি খাস জায়গা দখলমুক্ত করার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে নোটিশ সংক্রান্ত অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সড়ক ও জনপথ বিভাগ হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ প্রসঙ্গে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম বলেন, সড়ক ও জনপথের জায়গা থেকে উচ্ছেদ করতেই পারে। তারপরও ভুক্তভোগীদের আবেদন মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের দাবি উঠেছে।

এমএসএম / এমএসএম

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা

খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ

সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা

জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র

বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬

সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার