ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আত্রাইয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিক ও অভিষেক কান্তি বর্মন


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২৫ দুপুর ৩:৪৭

 ​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন দেশজুড়ে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে নওগাঁ জেলা প্রশাসক কর্তৃক এক অফিস আদেশে নওগাঁর আত্রাই উপজেলা নির্বাচনী এলাকায় দু'জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

​নির্বাচনী আচরণ বিধিমালা যেন যথাযথভাবে অনুসরণ হয়, তা নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি), আত্রাই, মো. নূরে আলম সিদ্দিক এবং সহকারী কমিশনার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের অভিষেক কান্তি বর্মনকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
​নওগাঁ জেলার আত্রাই উপজেলায় নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ঘটনা প্রতিরোধ ও লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার জন্য তাঁরা দায়িত্ব পালন করবেন।

​দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিক বলেন,
​আমরা নওগাঁ জেলা প্রশাসক ও  নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোট কেন্দ্রে এবং নির্বাচনী এলাকায় কঠোর নজরদারি রাখব। নির্বাচনী আচরণবিধি যাতে বিন্দুমাত্র লঙ্ঘন না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক থাকব এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​​এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আত্রাই উপজেলায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে আমরা প্রস্তুত। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মাঠে নামায় আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আমরা আশা করি, সকলের সহযোগিতায় আত্রাইয়ে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

​দায়িত্বপ্রাপ্ত এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় নির্বাচনী এলাকাতে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আচরণবিধি সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার জন্য কাজ করবেন। নির্বাচন কমিশন আশা করছে, তাঁদের মাধ্যমে আত্রাই উপজেলায় একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হবে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ