ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও উপকরণ বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৩-১২-২০২৫ দুপুর ৩:৫২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অসহায় একটি পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছে হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট।

শনিবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের তবাড়ি পাড়া এলাকায় এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা রফিকুল ইসলামের পরিবারের হাতে একটি সেলাই মেশিন, দুটি ছাগল, চারটি হাঁস ও চারটি মুরগি তুলে দেওয়া হয়। উপকরণগুলো প্রদান করেন ‘প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন’-এর প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি। এর আগে একই সংগঠনের পক্ষ থেকে রফিকুল ইসলামকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছিল।

রফিকুল ইসলাম চান্দাইকোনা ইউনিয়নের তবাড়ি পাড়া এলাকার বাসিন্দা। প্রায় ছয় মাস আগে সড়ক দুর্ঘটনায় তিনি তার দুই পা হারান। এরপর থেকে স্ত্রী ও এক ছেলে–এক মেয়েকে নিয়ে চরম অর্থকষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল পরিবারটি। পরিবারের এই মানবিক সংকটের বিষয়টি দৈনিক সকালের সময় পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা নজরে আসে সংশ্লিষ্ট মানবিক সংগঠনের। পরে হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

সহায়তা পেয়ে রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, পাওয়া উপকরণগুলো আয়মুখী কর্মকাণ্ডে সহায়ক হবে এবং পরিবারটিকে ধীরে ধীরে স্বাবলম্বী হতে সাহায্য করবে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ