হাদির ওপর হামলার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় পৌর শহরের ঢাকা মোড়ে ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি জিন্নু, মোরশেদ মারুফ, মুসাব্বির, ফরিদুল ইসলাম, আজাদ, সারোয়ার, শাহরিয়ার নাঈমসহ ছাত্র জনতার বিভিন্ন স্তরের নেতাকর্মী প্রমুখ।
বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতায় হামলা গণতন্ত্রের জন্য হুমকি এবং এ ধরনের কর্মকাণ্ড ছাত্র সমাজ কখনো মেনে নেবে না।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি