ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাবনা জেনারেল হাসপাতালে ১০ শয্যার নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট(স্ক্যানু)এর উদ্বোধন


পাবনা প্রতিনিধি photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১২-২০২৫ দুপুর ১২:৫

২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালে ১০ শয্যার নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট(স্ক্যানু)এর যাত্রা শুরু হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় শিশু বিশেষজ্ঞ ডা. নীতিশ কুমার কুন্ড ও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এই ইউনিট উদ্বোধন করেন। এসময় ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পরিমল কুমার পাল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব)পাবনা শাখার সভাপতি ডা. তসলিমুল আরেফিন রতন, পাবনা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও অর্থপেডিক্স সার্জন ডা. মাসুদুর রহমান প্রিন্স, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক  সহযোগী অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম , গাইনী বিশেষজ্ঞ ডা. সারেবা সাবেরা সুলতানা আসমানী, শিশু বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফৌরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন। ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান জানান,স্থানীয়ভাবে ড্যাবসহ চিকিৎসকদের সহযোগিতা নিয়ে এই অতি গুরুত্বপুর্ণ ইউনিট স্থাপন করা হয়েছে। এতে করে সংকটাপন্ন অনেক শিশুকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করা যাবে বলে আমরা আশা করি। শিশু বিশেষজ্ঞ ডা. নীতিশ কুমার কুন্ড বলেন, একটি হাসপাতালের জন্য এই ইউনিট অত্যন্ত জরুরি ছিল।শিশুদের জন্মের পর জন্ডিসে আক্রান্ত হওয়া,নির্ধারিত তারিখের আগেই বা প্রিম্যাচিউরড(অপুষ্ট)সহ যেসব শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে সেসব শিশুদের এই ইউনিটে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা যাবে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত