ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৪-১২-২০২৫ দুপুর ৪:১৭

মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৫-২৭) নির্বাচনে সভাপতি পদে (দৈনিক সমকালের) সাটুরিয়া প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে (দৈনিক দেশ রূপান্তর, এস এ টিভির) মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সারে ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে সাটুরিয়া উপজেলা অডিটোরিয়ামের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধা সাড়ে ৫টার দিকে সাটুরিয়া প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মো. শহিদুল ইসলাম সুজন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এতে সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্ধী প্রার্থী মো. শহিদুল ইসলাম খোকন (আলোকিত বাংলাদেশ ) পান ৫ ভোট। সহ সভাপতি পদে মো. শহীদুল ইসলাম শহীদ (দৈনিক যায়যায়দিনের) সাটুরিয়া প্রতিনিধি ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্ধী প্রার্থী মো. মঈনুল ইসলাম (দৈনিক আমাদের সময়ের) সাটুরিয়া প্রতিনিধি পেয়েছেন ৬ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. মাহমুদুল হাসান মনি (দৈনিক বাংলার) সাটুরিয়া প্রতিনিধি ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্ধী প্রার্থী আব্দুস ছালাম সফিক (বাংলাদেশের প্রতিদিনের) সাটুরিয়া প্রতিনিধি পেয়েছেন ৭ ভোট।
এর আগে বিনা প্রতিদ্বন্ধীতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ( দৈনিক দেশ রূপান্তর এবং এস এ টিভির) মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জী, যুগ্ম সম্পাদক পদে মো. আল মামুন (দৈনিক স্বাধীন বাংলার) সাটুরিয়া প্রতিনিধি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম সিরু (দৈনিক খোলা কাগজের) সাটুরিয়া প্রতিনিধি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান রানা (দৈনিক জনকণ্ঠ এবং এনটিভির) সাটুরিয়া প্রতিনিধি, দপ্তর সম্পাদক পদে মো. হৃদয় মাহমুদ রানা (দৈনিক সকালের সময়ের) মানিকগঞ্জ জেলা প্রতিনিধি। সাংগঠনিক ৮টি পদের মধ্যে ৩ টি পদে নির্বাচন হয়েছেন বাকী ৫ টি পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাবের ২০ জন সদস্যের মধ্যে ২০ জনই ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিশনানের দায়িত্ব পালন করেন শহীদুল ইসলাম সুজন, নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আশরাফুল আলম লিটন এবং জাহিদুল হক চন্দন।
এর আগে সকাল ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা হলরুমে বার্ষিক সাধাণ সভা অনু্িষ্ঠত হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম গোলাম ছারোয়ার ছানু।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান