নরসিংদীতে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে ডিবি নরসিংদীর একটি দল রায়পুরা থানাধীন নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের হাসনাবাদ বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে এ অভিযান চালায়। এ সময় বটতলা জননী মেডিকেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সামির মিয়া (৪৩), পিতা মৃত সামছু মিয়া, সাং বটিবন্দ পূর্বপাড়া, থানা রায়পুরা, জেলা নরসিংদী; সালমা বেগম (৪০), পিতা মৃত সুরুজ মিয়া, স্বামী কাশেম মিয়া, সাং আমলাব পশ্চিমপাড়া, থানা বেলাব, জেলা নরসিংদী এবং রিমা বেগম (৩০), পিতা মৃত সুরুজ মিয়া, স্বামী মৃত সবুজ মিয়া, সাং আমলাব পশ্চিমপাড়া, থানা বেলাব, জেলা নরসিংদী।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ