ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১২-২০২৫ দুপুর ১২:১১

মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গণ উন্নয়ন কেন্দ্র  ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ইউএসডিওএস ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস ( এফএসটিআইপি) প্রকল্পের আওতায় সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মডেল মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর-এ এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার মহিলা বিষয় কর্মকর্তা  বন্দনা শাহা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন প্রজেক্ট অফিসার ফারজানা নাসরিন। বাল্যবিবাহ নিয়ে সচেতনতা মুলক বক্তব্য দেন চাঁপাইসবাবগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া, সাংবাদিক জমশেদ আলী, মাওলানা মোঃ আরিফুল ইসলাম, কাজী  মোঃ দুরুল আলম প্রমুখ।
আলোচনা সভায় স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, ইমাম, শিক্ষক, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন। বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা