ভূরুঙ্গামারীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী কিশলয় বিদ্যা নিকেতন মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ক্যাপ্টেন রাফসানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনামুল হক, সেনা বাহিনীর সদস্যগণ, পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল লতিফ,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, ভূরুঙ্গামারী সদর, আন্ধারিঝাড় ও পাইকেরছড়া—এই তিনটি ইউনিয়নের মোট ১৫০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে চাল, ডাল, তেল, আটা ও কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতায় কষ্টে থাকা এসব মানুষের জন্য সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয়ভাবে। শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই সহায়তা তাদের শীত মোকাবিলায় অনেকটাই স্বস্তি এনে দিবে।
স্থানীয়রা জানান বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের দুর্যোগ ও দুঃসময়ে পাশে থেকে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ