প্রবাসী স্বামীকে স্ত্রী ও পরকীয়া প্রেমিক মিলে গলা হত্যা
বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালি গ্রামের প্রবাসী আ. জলিল নামে ৫ সন্তানের জনককে স্ত্রী ও পরকীয়া প্রেমিক গলা টিপে হত্যা করেছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। পরকীয়া প্রেমিক ও স্ত্রী হত্যার ঘটনা স্বীকার করেন। এ ঘটনায় জড়িত স্ত্রী নাজমা বেগম (৩৫) ও পরকীয়া প্রেমিক আল আমিন (৩০) কে পুলিশ আটক করে থানায় জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বামনা উপজেলার ঘোপখালি গ্রামের প্রবাসি মো. আবদুল জলিল (৪৫) গত ১৫ দিন আগে প্রবাস থেকে বাড়িতে আসেন। এদিকে একই এলাকার আবু খতিবের ছেলে আল আমিন (৩০) গৃহকর্মী হিসেবে ৫ বছর ধরে কাজ করতেন। কিন্তু স্বামী প্রবাসে থাকার সুবাদে স্ত্রী নাজমা তার গৃহকর্মী আল আমিনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পরে।
এ ঘটনা স্বামী জানতে পারলে স্ত্রী ও পরকীয়া প্রেমিক আজ দুপুরে নিজ বসতঘরে তাকে অচেতন করে গলা টিপে হত্যা করে। এ বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ অদ্য রাত ৭ টার সময় লাশ উদ্ধার করে সুরাতল রিপোর্টের জন্য থানায় নিয়া আসেন। সকালে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনা জড়িত থাকার অভিযোগে স্ত্রী নাজমা ও পরকীয়া প্রেমিক আল আমিনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও স্বীকারোক্তিতে এ হত্যার দায় স্বীকার করেন। মামলা প্রক্রীয়াধীন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ