বাংলাদেশে প্রথম ডিজিটাল সোশ্যাল প্রেসক্রাইবিং ইকোসিস্টেম উদ্বোধন
বাংলাদেশে প্রথম ডিজিটাল সোশ্যাল প্রেসক্রাইবিং ইকোসিস্টেম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৫ ডিসেম্বর) প্রথমবারের মতো বন্দরনগরী চট্টগ্রামের অদূরে সীতাকুণ্ডে সুখী গ্রাম: গ্রামীণ হেলথটেকের পৃষ্ঠপোষকতায় সীতাকুণ্ডে প্রথম ডিজিটাল সোশ্যাল প্রেসক্রাইবিং ইকোসিস্টেম এর শুভ উদ্বোধন
'সুখী গ্রাম' উদ্যোগের আওতায় নির্বাচিত একটি গ্রামীণ কমিউনিটির প্রতিটি পরিবারের কাছে-যা 'সুখী বাড়ি' নামে পরিচিত ৩৬০° সমন্বিত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। এই পাইলট কার্যক্রমে ৫০টি পরিবার অন্তর্ভুক্ত ছিল, যা ছিল বাস্তব জীবনে সুখী ইকোসিস্টেমের প্রথম বাস্তবায়ন। এখানে ডিজিটাল উদ্ভাবন, কমিউনিটি-ভিত্তিক সেবা এবং সমন্বিত অংশীদারিত্ব একত্রে নিশ্চিত করেছে যেন প্রতিটি ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে যায়। প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় সুখী ফ্যামিলি হেলথ কার্ড, যার মাধ্যমে তারা নিয়মিত স্বাস্থ্যসেবা, রুটিন চেকাপ এবং ডিজিটাল হেলথকেয়ার সাপোর্ট পাবে। পাশাপাশি ঘোষণা করা হয় ৩ মাসের ফ্রি ডাক্তার ফলো-আপ, যা পরিচালিত হবে সুখী অ্যাপের মাধ্যমে। এছাড়াও সীতাকুণ্ড এলাকায় অবস্থিত পার্টনার ল্যাব থেকে স্বাস্থ্য পরীক্ষায় হেলথকার্ডধারীরা পাবে বিশেষ ছাড় যা তাদের চিকিৎসা ব্যয় কমাতে বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সার্জন ডক্টর স্কট লেকম্যান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুতফুন্নেসা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিনিধি , গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আহমেদ আরমান সিদ্দিকী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠান সহ আয়োজনে ছিল মানবিক সংস্থা মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংঘ (MFSS)।
'সুখী গ্রাম' মাধ্যমে প্রামন করে প্রযুক্তি, সহযোগিতা এবং সহমর্মিতা একত্রীভূত হলে স্বাস্থ্যসেবা যেকোনো ঘরেই পৌঁছে যেতে পারে। সুবিধাবঞ্চিত কমিউনিটিগুলোর প্রতি সুখীর যেই প্রতিশ্রুতি এই উদ্যোগের মাধ্যমে তারই ধারাবাহিকতা প্রমানিত হল। প্রান্তিক মানুষের সুস্থ, নিরাপদ এবং সচেতন ভবিষ্যৎ গড়তে সুখী আগামীতেও এমন উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করে যাবে বলে আয়জকেরা আশা ব্যাক্ত করেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার