জাতীয় হিফয প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-শিক্ষককে আনোয়ারায় ঘোড়ার গাড়িতে সংবর্ধনা
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার অংশ হিসেবে থানা, জেলা এবং বিভাগ থেকে সর্বমোট ২ লাখ ৬৫ হাজার হিফয শিক্ষার্থীর অংশ গ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের সেরা ১২ তম স্থানে বিজয়ী করেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মধ্য জুঁইদন্ডী তা'লীমুল কুরআন মাদরাসার এক শিক্ষার্থী।
শনি ও রোববার (১৩-১৪ ডিসেম্বর) ঢাকার লালবাগ শাহী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় থানা,জেলা এবং বিভাগ থেকে প্রতিযোগিতায় বাছাই করে দুই লক্ষ ৬৫ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ৫৬০ জন শিক্ষার্থী জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ লাভ করে।
এতে ৫৬০ জন শিক্ষার্থীকে ৫টি গ্রুপে টিম করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।তার মধ্যে ২০ পারা গ্রুপে প্রায় ১১২ জন শিক্ষার্থীর মধ্যে সেরা ১২ জনের একজন বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন মধ্য জুঁইদন্ডী তা'লীমুল কুরআন মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ শহিদ। তার এ সফলতায় শাহিদ বিন শাহাদাত অশ্রুশিক্ত কন্ঠে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই ক্ষুদে এ হাফেজ।
বিজয়ী শিক্ষার্থী মোহাম্মদ শহিদ এবং শিক্ষকদের ঘোড়া গাড়িতে সংবর্ধনার আয়োজন করেন এলাকাবাসী। এই অর্জন পুরো আনোয়ারাবাসীর মনে করেন স্থানীয়রা। এসময় শিক্ষার্থী এবং শিক্ষকদের সফলতা অর্জনের সাধুবাদ জানিয়ে প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করেন তারা।
প্রতিষ্ঠানের পরিচালক কায়ছার হামিদ বলেন,মধ্য জুইদন্ডির কৃতি সন্তান শাহিদ বিন শাহাদাত দেশ সেরা ১২ জনের একজন বিজয়ী আমাদের জুইদন্ডি তালিমুল কুরআন মাদ্রাসার একজন শিক্ষার্থী হিসেবে আমরা গর্বিত।২০ পারা গ্রুপের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশ সেরা ১২ জনের মধ্যে স্থান পেয়েছে সে।ঢাকা লালাবাগ শাহী মসজিদে হিফজুল কোরআন প্রতিযোগিতায় এ সফলতা অর্জন করে এ ক্ষুদে হাফেজ। উপজেলা জেলা,বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে জাতীয় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার গৌরব অর্জন করে।সে চট্টগ্রাম বিভাগ থেকে একমাত্র প্রতিযোগিতা ২০ পারা গ্রুপে সারাদেশের সেরা ১২ জনে স্থান করে নিয়েছে আমরা তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মধ্য জুঁইদন্ডী তা'লীমুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কয়ছার হামিদ সওদাগর,প্রধান শিক্ষক হফেজ মাওলানা মোস্তাক,শিক্ষক,মাওলানা আবদুল হাই,মাওলানা খোরশেদ,মাওলানা আবদুল ওয়াহেদ,মাওলানা আবদুল রহমান, হাফেজ আসহাব উদ্দীনসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী