ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার -২


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১২-২০২৫ দুপুর ৩:৩

চট্টগ্রামের বাঁশখালীতে ৩টি আগ্নেয়াস্ত্র (এলজি) ও ৮ রাউন্ড তাজা গুলিসহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোঃ  রাসেল পিপিএম (বার) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি রবিউল আলম খানের নেতৃত্বে বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ চেচুরিয়া চৌমুহনী বাজার বাঁশখালী টু চট্টগ্রামগামী প্রধান সড়কস্থ জনৈক মনোয়ার হোসেন এর দোকানের সামনে এসআই মাসুদ আলম সঙ্গীয় ডিবি পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি ৩টি আগ্নেয়াস্ত্র (এলজি) ও ৮ রাউন্ড তাজা গুলিসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয় এবং অবৈধ অস্ত্র বহনকারী একটি টেম্পু জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো- নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন কালীপুরের ২নম্বর ওয়ার্ড এলাকার সেলিম মাঝির বাড়ীর মোহাম্মদ সেলিম এর পুত্র খুরশিদ আলম (৩২), অপর আসামী চট্টগ্রাম জেলার ভুঁজপুর থানাধীন ভূঁজপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড জঙ্গল কাইয়্যাপুখিয়া এলাকার জহিরুল ইসলামের পুত্র মোহাম্মদ হাসান ওরফে আকাশ (২৭)।

গ্রেফতার ও উদ্ধার সংক্রান্তে সত্যতা নিশ্চিত করে
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে,আসামীদের কোর্টে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত শনিবার রাতে থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র (এলজি)সহ দুই আসামীকে গ্রেফতারের মাত্র ২দিনের ব্যবধানে সোমবার সকালে আবারও ৩টি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ ২ আাসমী ডিবি পুলিশে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ায় পুরো বাঁশখালীজুড়ে জনমনে ব্যাপক আতংক দেখা দিয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে বাঁশখালীতে শিগগিরই যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা জরুরি বলে মনে করছেন বাঁশখালীর সচেতন মহল।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির