বাকৃবিতে গবেষণা পদ্ধতি ও ল্যাবরেটরি কৌশল বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গবেষণা পদ্ধতি, ল্যাবরেটরি টেকনিকস ও বৈজ্ঞানিক প্রতিবেদন লেখন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের আমিনুল হক ভবনে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন স্নাতকোত্তর এবং ১০ জন পিএইচডি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইউজিসি-হিট প্রকল্পের অর্থায়নে এ কর্মশালার আয়োজন করে মৎস্য একোফিজিওলজি ল্যাব। দুই দিনব্যাপী প্রশিক্ষণে গবেষণার আধুনিক পদ্ধতি, ল্যাবভিত্তিক কার্যকর কৌশল এবং আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক প্রতিবেদন ও গবেষণা প্রবন্ধ লেখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দুই দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির মাৎস্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সারদার। কর্মশালার সভাপতিত্ব করেন প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মো. শাহজাহান।
প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, গবেষণা হল বিজ্ঞানচর্চার মূল ভিত্তি। আধুনিক ল্যাবরেটরি কৌশল ও পদ্ধতি শিক্ষার্থীদের গবেষণার মান বৃদ্ধি করতে সহায়তা করবে। এ ধরনের কর্মশালা তাদের সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা