ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদা না দেয়ায় হাতের আঙ্গুল হারালেন বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থী আনারুল ইসলাম


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৯-৯-২০২১ বিকাল ৫:২০

নওগাঁর ধামইরহাটের মেধাবী শিক্ষার্থী আনারুল ইসলাম (২১) চাঁদা না দেয়ায় সন্ত্রাসীদের দ্বারা প্রহৃত হয়েছেন, হারিয়েছেন মহামূল্যবান ডান হাতের দুই আঙ্গুল। এ ঘটনায় রিকসাচালক বাবা ও অন্যের বাড়িতে কাজ করা মায়ের আকুতিতে পুরো গ্রামে স্থবিরতা দেখা দিয়েছে। বগুড়া জেলা ডিবি পুলিশ বাড়িতে এসে ভুক্তভোগীর বাড়ি ও তাকে প্রত্যক্ষ করেছে। নওগাঁ জেলার স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার টিম বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আনারুল ইসলামকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলার চক উমার (পাটারিপাড়া) গ্রামের নজরুল ইসলামের ছেলে আনারুল ইসলাম (২১) ২০১৭ সালে ধামইরহাট সফিয়া পাইলট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে সর্বোচ্চ ফলাফল অর্জন করে জয়পুরহাট পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পান। সেখানে নতুন স্বপ্ন নিয়ে পড়ালেখা শুরু করেন। চতুর্থ সেমিস্টার সম্পন্ন করে পঞ্চম সেমিস্টারের জন্য বগুড়া পলিটেকনিকে ট্রান্সফার হন এবং গত ১২ সেপ্টেম্বর বগুড়া শহরের কলোনির একটি ছাত্রাবাসে ওঠেন। সেখানে থাকাকালে গত ২১ সেপ্টেম্বর রুমমেট নাহিদ হাসান ঘুমন্ত অবস্থায় আনারুল ইসলাম বাড়ির বািইরে যান। কিছুক্ষণ পর আনারুল রাস্তায় পড়ে আছেন- মেসের খালা (বুয়া) এমন খবর রুমমেট নাহিদকে জানালে তাৎক্ষণিক খোঁজ নিতে এলে তাকে সেখানে না পেয়ে আনারুলকে ফোন করেন। আনারুল হাসপাতালে ভর্তি আছেন জানতে পেরে রুমমেট নাহিদ হাসপাতালে যান।

সেখানে উপস্থিত থানা পুলিশ ঘটনার বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী আনারুল ইসলাম বলেন, আমি নাস্তা খাবার জন্য রুমের বাইরে এলে দুজন অজ্ঞাত লোক আমার কাছে মোবাইল ও টাকা দাবি করে। আমি দিতে অস্বীকার করলে তারা আমাকে মেসের দোতলার বাথরুমে নিয়ে হাত ও চোখ বেঁধে ডান হাতের দুটি (তর্জনী ও মধ্যমা) আঙ্গুল কেটে রাস্তায় ফেলে রাখে। অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে শমিজেক হাসপাতালে নিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করেন। বিষয়টি জানাজানি হলে বগুড়ার কলোনি এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। ২৫ সেপ্টেম্বর হাসপাতালে থেকে রিলিজ নিয়ে তাকে ধামইরহাট উপজেলায় তার গ্রামের বাড়িতে আনা হলে হামলাকারীদের আতংকে ভুক্তভোগী আনারুল ইসলাম ভুলভাল বকছেন, কখনো নীরব থাকছেন, কখনো বলছেন আমি মামলা করব না, আমার ভবিষ্যতের জন্য কিছু করে দেন।

আনারুলের মা সাহারা খাতুন জানান, লকডাউনে আমার স্বামী অসুস্থ থাকায় ছেলে আনারুল নিজে রিকসা চালিয়েছে। কোনো বাজে চলাফেরা তার নেই। ঘটনার পর থেকে আমার ছেলেকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। মোবাইল ফোনে একাধিক ফোন করা হচ্ছে। আমি আমার ছেলের প্রতি করা বর্বরতার সুবিচার প্রার্থনা করছি। 

বগুড়া সড়র থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, বিষয়টি আমি জেনেছি। এখন পর্যন্ত কেউ থানায় আসেনি বা অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রকৃত ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, স্বাধীন বাংলাদেশে এই বর্বরোচিত হামলা মেনে নেয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি করছি।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত