রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী আহত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আকবর হোসাইন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর হোসাইন মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি ঢাকার মিরপুর এলাকার মনিরামপুরে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আকবর হোসাইন স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে হাটিকুমরুল থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির অজ্ঞাত যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হন।
আহত নারীকে স্থানীয়রা উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত স্বাভাবিক হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন
মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’