ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর-- বিভাগীয় কমিশনার


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৭-১২-২০২৫ দুপুর ১:২৩

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী বলেছেন, শৃঙ্খল ভেঙ্গে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগের সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শাসন-শোষণের কবল থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে লড়াই করেছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ। ১৬ ডিসেম্বর জাতি বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ফসল লাভ করে। এদিনটি ভবিষ্যতের প্রতি সমস্ত দেশবাসীর দায়বদ্ধতাকেও স্মরণ করিয়ে দেয়। এখন দায়িত্ব ন্যায়পরায়ণতা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এগিয়ে যাওয়ার। বিভাগীয় কমিশনার বীর মুক্তিযোদ্ধাসহ শহীদ পরিবারের সদস্যদের যেকোনো সমস্যায় প্রশাসনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। 
মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে আলোচনা সভা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে এদেশ স্বাধীনতা লাভ করে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সে সমাজ প্রতিষ্ঠায় সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের আপোষহীনভাবে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, পুলিশ সুপার মিজানুর রহমান, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ,  জুলাইযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান