ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখা যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১২-২০২৫ দুপুর ১:২৮

মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যদয়ের সাথে-সাথে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন মাধ্যমে কর্মসূচির সূচনা করে উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
এরপর বিভিন্ন সরকারী দপ্তর, বেসরকারী দপ্তর, বড়লেখা প্রেস ক্লাব, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারবর্গের সংবর্ধনা প্রদান, শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালন করা হয়। 
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় পাখারিয়া-ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।কুচকাওয়াজে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউটসহ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানান। 
এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আওলাদ আজিজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা