ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১৭-১২-২০২৫ দুপুর ১:৩৪

যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, বিজয় মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. কামরুল ইসলাম, পৌরসভার প্রশাসক (উপসচিব) আরিফা সিদ্দিকা, সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলী, শেরপুর-১ (সদর) আসনে বিএনপির এমপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাসহ মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল নয়টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বিজয় দিবস কুচকাওয়াজের উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। কুচকাওয়াজ প্যারেড শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ। এতে বক্তব্য দেন প্রধান অতিথি ডিসি তরফদার মাহমুদুর রহমান ও বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার। আলোচনাশেষে ডিসি তরফদার মাহমুদুর রহমান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেন।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে ডিসি উদ্যানে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিসি তরফদার মাহমুদুর রহমান। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত