১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৪ এ
স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
করপোরেট সুশাসনে উৎকর্ষ সাধন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৪ এ ইসলামিক ব্যাংকিং ক্যাটাগরীতে স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ১৫ ডিসেম্বের ২০২৫ইং তারিখে রাজধানীর প্যান ফ্যাসিফিক সোনারগাঁ হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৪ এর আয়োজন করে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা এসকে. বশির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এর নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এর চেয়ারম্যান ড. মো: সাজ্জাদ হোসেন ভূঁইয়া, আইসিএসবি এর সভাপতি হোসেন সাদাত, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো: সাইফুদ্দিন, সিএফএ, জুরী বোর্ডের সদস্য মিস কালওয়ানী শান্তসুকুমার, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম এবং কোম্পানি সচিব মো: আবুল বাশার উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক
ডিএসইতে ‘স্থিতিশীল পুঁজিবাজার: অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত
আন্তর্জাতিক সেবিকা দিবসে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬
বাংলাদেশে PMI নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন
জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ নয় শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান
এনআরবিসি ব্যাংকের ২০২৬ সালের প্রথম প্রান্তিকের
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি: থ্যালাসেমিয়া কর্মশালা ও রক্তদান কর্মসূচি
ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার