ব্যাগেজ নিরাপত্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বডি ক্যামেরা সংযোজন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সকল আন্তর্জাতিক এয়ারলাইন্সের ব্যাগেজ নিরাপত্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বডি ক্যামেরা সংযোজনের উদ্যোগ নেওয়া হয়।
বুধবার ১৭ ডিসেম্বর দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট (GHA) হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের ব্যাগেজ নিরাপত্তা নিশ্চিত করতে একটি নতুন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় ব্যাগেজ পরিবহন প্রক্রিয়ায় নিয়োজিত ট্রাফিক স্টাফদের জন্য বডি ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এই বডি ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার আওতায় থাকা বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট ও আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটের ব্যাগেজ এয়ারক্রাফট হোল্ড থেকে শুরু করে ব্যাগেজ বেল্ট হয়ে যাত্রীর হাতে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণযোগ্য হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে সকল এয়ারলাইন্সগুলোর জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করছে, তাদের ক্ষেত্রে এই বডি ক্যামেরা উদ্যোগটি একটি অভিন্ন নিরাপত্তা ও স্বচ্ছতার মানদণ্ড নিশ্চিত করবে।
এই উদ্যোগের মাধ্যমে ব্যাগেজ নিরাপত্তা আরও জোরদার হবে, অপারেশনাল স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং যাত্রীদের আস্থা ও সন্তুষ্টি আরও সুদৃঢ় হবে। কোনো ব্যাগেজ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে, সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্রুত যাচাই এবং যথাযথ সমাধান নিশ্চিত করা সম্ভব হবে যা অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য করে তুলবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্বাস করে, এই উদ্যোগটি গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, পেশাদারিত্ব এবং যাত্রীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির একটি বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবসময় যাত্রীদের নিরাপত্তা, সেবা ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক ও কার্যকর সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে