ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৭-১২-২০২৫ দুপুর ৩:৩২

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রাওয়া ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম। এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ, কোম্পানি সচিব আলাউদ্দিন শিবলি, এবং পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক শেয়াহোল্ডার সভায় অংশগ্রহণ করেন।
সভায় শেয়াহোল্ডারগণ গত ৩০ জুন ২০২৫ তারিখে শেষ হওয়া অর্থবছরের জন্য নিরীক্ষিত আর্থিক বিবরণীর অনুমোদন দেন। একই সঙ্গে পরিচালনা পর্ষদ ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
এজিএমে কোম্পানির টেকসই প্রবৃদ্ধি, সামগ্রিক কর্মদক্ষতা, এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে প্রতি প্রতিষ্ঠানের ধারাবাহিক গুরুত্বের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি, পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে কর্পোরেট সুশাসন ও স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন