বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের স্মরণে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির বিনম্র শ্রদ্ধা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে পুষ্প স্তাবক অর্পণ করেন উপজেলা বিএনপি।
মঙ্গলবার ১৬ই ডিসেম্বর প্রথম পহরে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ভূরুঙ্গামারী উপজেলা শাখা বিএনপি।
এ সময় উপজেলা বিএনপির, আহবায়ক, সদস্য সচিবসহ উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালিজাতির জন্য এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতিসত্তা ও আত্মমর্যাদার প্রতীক । তাঁরা আরও বলেন, স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে এবং গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান । পাশাপাশি তাঁরা শহীদদের ত্যাগের কথা স্মরণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ