ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জয়পুরহাট চেম্বার অব কমার্সের ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৭-১২-২০২৫ বিকাল ৫:৫২

জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৪০তম বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের  পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।  জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হাকিম মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য দেন চেম্বারের নব নির্বাচিত  সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু।
বিশেষ অতিথির বক্তব্যে দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মোমিন ফকির। 
চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম,  এফবিসিসিআইএর সাবেক পরিচালক আমিনুল বারী, চেম্বারের সাবেক সভাপতি বেলায়েত হোসেন লেবু, রেজাউল করিম প্রমুখ। এসময় চেম্বার অব কমার্সের নব নির্বাচিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
সভায় গত বার্ষিক সাধারণ সভার রেজুলেশন পঠন ও নিশ্চিত করন করা হয়।২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন এবং নিরিক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়। ২০২৫ সালের জন্য অডিটর নিয়োগ ও ফি নির্ধারণ করা হয়। নব নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করা হয়। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া করা হয়। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান