ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা


বদরুজ্জামান সুজন, নেছারাবাদ photo বদরুজ্জামান সুজন, নেছারাবাদ
প্রকাশিত: ১৭-১২-২০২৫ বিকাল ৬:৫৪

পিরোজপুরের নেছারাবাদের সুটিয়াকাঠি (জোড়া ব্রিজ) এলাকায় অবস্থিত আলহাজ্ব আব্দুর রউফ নেছারিয়া দীনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে দুই দিনব্যাপী ২২তম বার্ষিক ইসালে সওয়াব, ওয়াজ ও দোয়া মাহফিল সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে আয়োজিত এ মাহফিলটি ছারছীনা দরবার শরীফের মরহুম পীর সাহেব মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এবং আলহাজ্ব আব্দুর রউফ সাহেবের ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর মঙ্গলবার বাদ আছর থেকে ওয়াজ মাহফিল শুরু হয়। পরদিন ১৭ ডিসেম্বর বুধবার বাদ যোহর ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় এবং আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। 
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে শরীয়ত ও তরীকত, আমিরে হিজবুল্লাহ, আমীরে ছারছীনা ও পীর সাহেব ছারছীনা দরবার শরীফের আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মাদ্দাজিল্লাহুল আলী)। এছাড়াও পীর সাহেব কেবলার সফরসঙ্গীসহ দেশের প্রখ্যাত আলেম-উলামা ওয়াজ ও নসীহত পেশ করেন।
মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে ছারছীনার পীর সাহেব বলেন,“বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ইসলাম কায়েম করেনি। এ দেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা।” ছারছীনা দরবারে দল হিজবুল্লাহ কোন রাজনীতি করে না, আমরা কোন রাজনীতি করিনা ইসলাম  প্রচার ও প্রসারে কাজ করি।
মাহফিলে দেশের প্রখ্যাত আলেম, হিজবুল্লাহর নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিল ময়দান জিকির-আজকারে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে মাদ্রাসার ৫২ জন হাফেজকে পাগড়ি পরিয়ে দেন পীর সাহেব কেবলা, যা উপস্থিত মুসল্লিদের মাঝে ব্যাপক আবেগ ও আনন্দের সৃষ্টি করে।
শেষ দিনে পীর সাহেব কেবলার পরিচালনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. মাহমুদ কবীর দেশবাসীসহ সকল ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে উপস্থিত থেকে মাহফিল সফল করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ