ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রোনালদোর শেষ মুহূর্তের গোলে ম্যানইউর জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২১ সকাল ৯:২১

চ্যাম্পিয়নস লিগে আগের ম্যাচেই সুইস ক্লাব ইয়াং বয়েজের বিপক্ষে শেষ মুহুর্তে হেরে বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যাচের শেষদিকে ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলে ইংলিশ মিডফিল্ডার জেসি লিনগার্ডকে নামিয়েছিলেন ইউনাইটেড কোচ। ইউনাইটেডের হারের পেছনে এই খেলোয়াড় পরিবর্তনের ভূমিকা ছিল অনেক, লিনগার্ডের ভুলেই জয়সূচক গোল পায় সুইস ক্লাবটা।

পরের ম্যাচেই ভাগ্য পরিবর্তন হয়ে গেল ক্লাবটার। আর কাকতালীয়ভাবে, এই ভাগ্য পরিবর্তনের পেছনেও অবদান এই দুই তারকার। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর।

নিশ্চিত ড্রয়ের দিকে যাওয়া ম্যাচ কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো সেটা হতে দেবেন কেন? বহুদিন পর ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে নামার অভিজ্ঞতাটাকে অসাধারণভাবে রাঙিয়েছেন এই ফরোয়ার্ড।

শেষ মুহূর্তে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে পুরো তিন পয়েন্ট এনে দিয়েছেন। তার শেষ মুহূর্তের গোলেই ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর গোলে সহায়তা? জেসি লিনগার্ডের!

আজ মাঠে উপস্থিত ছিলেন দলটার কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ও ম্যানইউভক্ত বিখ্যাত দৌড়বিদ উসাইন বোল্টও। রোনালদো হতাশ করেননি তাদের।

এদিন সাবেক সতীর্থ ইকার ক্যাসিয়াসকে সরিয়ে এককভাবে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। ক্লাব ক্যারিয়ারে খেলে ফেলেছেন ৯০০ ম্যাচ। এমন সব উপলক্ষ্যগুলোকে রোনালদো গোল করে রাঙাবেন না, তা কী ভাবা যায়!আর রোনালদো দলে থাকলে যে হারার আগে হার মানতে নেই, সেটাই আরেকবার বোঝালেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল ভিয়ারিয়ালই। ৫৩ মিনিটে ডাচ উইঙ্গার আরনট দানজুমার সহায়তায় গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার পাকো আলসাসের। এর ঠিক সাত মিনিট পরেই সমতায় ফেরে ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের সহায়তায় দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান লেফটব্যাক অ্যালেক্স তেয়েস।

ড্র-কেই যখন মনে হচ্ছিল নিয়তি, তখনই মঞ্চে আবির্ভাব রোনালদোর। এ ম্যাচে আর রোনালদোকে আগে আগে উঠিয়ে নেওয়ার ভুল করেননি সুলশার। বাঁ প্রান্ত থেকে লেফটব্যাক তেয়েসের এক ক্রস হেড করে লিনগার্ডের উদ্দেশ্যে নামিয়ে দেন রোনালদো। গোলকিপার রুয়িকে এগিয়ে আসতে দেখে আবারও রোনালদোকে পাস দেন লিনগার্ড। এরপর গোল দেওয়ার কাজটা রোনালদোই করেন।

প্রীতি / প্রীতি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!