মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও রাজস্থানের 'হ্যাট্রিক' হার
নিজের নামের প্রতি সুবিচার করেই যাচ্ছেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান। তবে একার পারফরম্যান্সে দলকে জেতানো যায় না। কোহলির ব্যাঙ্গালোরের বিপক্ষে মোস্তাফিজ ছাড়া আর কেউই উইকেটের দেখা পাননি। পেয়েছেন টপ অর্ডারের দুই ব্যাটাসম্যানের উইকেট। তবুও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে দল হেরেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে।
বুধবার দুবাই ইন্টারন্যাশাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে শুরুটা দুর্দান্ত করেও প্রথমে ব্যাট করা রাজস্থান নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে হারিয়ে ১৪৯ রান করে। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ১৭ বল বাকি থাকতে জয় তুলে নেয় বিরাট কোহলির দল। এই নিয়ে চলতি আসরে টানা তৃতীয় ম্যাচে হারল মোস্তাফিজরা।
১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৮ রান তোলেন দুই ওপেনার কোহলি ও দেবদূত পাড়িক্কাল। অবশেষে এই জুটি ভাঙেন মোস্তাফিজ। ১৭ বলে ২২ রান করা পাড়িক্কালকে বোল্ড করেন ফিজ। দলীয় ৫৮ রানের মাথায় রান আউটে কাঁটা পড়ে ব্যক্তিগত ২৫ রানে মাঠ ছাড়েন দলপতি কোহলি।
তৃতীয় উইকেট জুটিতেই মূলত জয়ের কাজটা সেরে ফেলে রাজস্থান। ৬৯ রানের এই জুটিতে দারুণ ব্যাটিং করেন শ্রিকার ভারত ও গ্লেন ম্যাক্সওয়েল। মোস্তাফিজের দ্বিতীয় শিকার হয়ে ভারত মাঠ ছাড়লেও অপরাজিত ফিফটি করে দলকে জিতিয়েই ক্ষ্যান্ত হন ম্যাক্সওয়েল। ভারত ৩৫ বলে ৪৪ রান করেন। ম্যাক্সওয়েল ৩০ বলে ৬টি চার ও একটি ছক্কা হাঁকান।
মোস্তাফিজ ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থানকে দারুণ সূচনা এনে দেন এভিন লুইস ও যশাসভি জিসওয়াল। ওপেনিংয়ে তারা ৮.২ ওভারে ৭৭ রান তোলেন। জিসওয়াল ড্যানিয়েল ক্রিস্টিয়ানের বলে ৩১ রানে বিদায় নিলেও লুইস ছিলেন বিধ্বংসী। ক্যারিবীয় এই ওপেনার ৩৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলে জর্জ গারটনের বলে আউট হন। তবে এ দুজন বিদায় নেওয়ার পরই ব্যাঙ্গালুরু বোলারদের দাপটে ধস নামে দলটির ব্যাটিং লাইনআপে। অধিনায়ক সঞ্জু স্যামসন (১৯) ছাড়া আরে কেউই সেভাবে ভালো স্কোর করতে না পারায় বড় সংগ্রহের ইঙ্গিত থাকলেও আর পারেনি।
ব্যাঙ্গালুরু বোলারদের মধ্যে হার্শাল প্যাটেল সর্বোচ্চ ৩টি উইকেট পান। এছাড়া যুজভেন্দ্র চাহাল ও শাহবাজ আহমেদ দুটি করে উইকেট তুলে নেন। ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট পাওয়া চাহাল ম্যাচ সেরা হন।
এ জয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে ব্যাঙ্গালুরু। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই সুপার কিংস।
প্রীতি / প্রীতি
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ